পরকীয়ায় জড়িয়ে পার্কে একসঙ্গে বিষপান প্রেমিক যুগলের

পরকীয়ায় জড়িয়ে পার্কে একসঙ্গে বিষপান প্রেমিক যুগলের

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়ায় পরকীয়া সম্পর্কে জড়িয়ে একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন শাকিল ও নুরুন্নাহার নামে এক প্রেমিক যুগল। বর্তমানে তারা দুইজনই কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া শহরের রেইনউইক পার্কে এ ঘটনা ঘটে।

পুলিশ,স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাকিল ও নুরুন্নাহার দুইজনের বাড়িই কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। তারা পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন বলে জানা যায়। বৃহস্পতিবার সকালে দুইজন একসঙ্গে রেইনউইক পার্কে প্রবেশ করেন।

কিছুক্ষণ পর পার্কের ভেতরে তারা একসঙ্গে বিষপান করেন। বিষক্রিয়ায় অসুস্থ হয়ে দুইজনই অস্বাভাবিক আচরণ করতে থাকলে বিষয়টি পার্কে থাকা লোকজনের নজরে আসে। পরে তারা তাদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, দুইজনকে একসঙ্গে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের এখনো জ্ঞান ফেরেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ঘাস মারা বিষজাতীয় কোনো পদার্থ পান করেছেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন এনপিবি নিউজকে বলেন,তাদের দুইজনের বাড়ি মিরপুর উপজেলায়। তারা দুইজনই বিবাহিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে নুরুন্নাহার কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল গ্রামের এনামের মেয়ে এবং শাকিলের বাড়ি ওই উপজেলার কুরিপোল গ্রামে বলে জানা গেছে।