বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রতিকী ছবি

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ রবিবার সকাল ৯টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন আব্দুর রাজ্জাক।

এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।