খালের পানিতে কারখানার বর্জ্য, জরিমানা

খালের পানিতে কারখানার বর্জ্য, জরিমানা

ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বর্জ্য ও বিষাক্ত উপকরণ খালে ফেলায় ‘বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়কালী বাজার এলাকায় এই আদালত পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

 

তিনি জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানটি কারখানা থেকে প্রক্রিয়াজাত বর্জ্য, গরুর গোবর ও বিষাক্ত গ্যাসসহ অন্যান্য ক্ষতিকর উপকরণ পাইপের মাধ্যমে সরাসরি পাশের খালে ফেলছিলো। এর ফলে খালের পানি দূষণের পাশাপাশি স্থানীয় পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছিলো। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় এবং বর্জ্য নিষ্কাশনের পাইপলাইন দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।