গাইবান্ধায় ১৭ চোরাই মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার ২

গাইবান্ধায় ১৭ চোরাই মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার ২

প্রতিকি ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে দোকানের টিনের চাল কেটে ৮ লাখ ৫৫ হাজার টাকার মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন মাস পর গাইবান্ধা পৌর শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া ৮টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোনসহ মোট ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তাররা গাইবান্ধা সদর উপজেলার কলেজপাড়া এলাকার গৌর চন্দ্র বিশ্বাস (৩৯) এবং মধ্য-ফলিয়া (পুলবন্দি) এলাকার সুজন মাহমুদ (৪০)।

মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জুন রাত আনুমানিক ১টার দিকে দোকানে তালা দিয়ে বাড়িতে চলে যান দোকান মালিক মুকল হোসেন। পরদিন সকাল ৯ টার দিকে দোকান খুলে তিনি দেখতে পান ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে দেখা যায়, দোকানের ওপরের টিন কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করেছে।

এসময় চোরেরা দোকান থেকে ২৭টি স্মার্টফোন, ১১০টি বাটন ফোন, চার্জার, এয়ারফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। 

এ ঘটনায় দোকান মালিক মুকুল হোসেন ১ জুলাই সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্তে চোরাই মোবাইলের সন্ধান পেয়ে পুলিশ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা সদর থানার হাকান্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৮টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোন উদ্ধারসহ গৌর চন্দ্র বিশ্বাস ও সুজন মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।