৮ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে চার সন্তানের মা হলেন লাক্সমিয়া

৮ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে চার সন্তানের মা হলেন লাক্সমিয়া

৮ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে চার সন্তানের মা হলেন লাক্সমিয়া

দীর্ঘ ৮ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে চার সন্তানের মা হয়েছেন লাক্সমিয়া নামে এক নারী। (২০ সেপ্টেম্বর) সোমবার সকাল সাড়ে ৯ টার যশোর শহরের একটি বেসরকারী হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। একদিকে বিয়ের দীর্ঘ আট বছর সন্তান না হওয়া; অন্যদিকে পরপর চারটি সন্তান ভূমিষ্ঠ হওয়ায় শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক সঙ্গে চার সন্তান জন্মের খবরে হাসপাতালে আত্মীয়-স্বজন ও বিভিন্ন রোগীর স্বজনেরা ভিড় করছেন। বর্তমানে ঐ চার নবজাতক ও তাদের মা পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক নার্গিস আক্তার বলেন, দীর্ঘদিন ধরে এই দম্পত্তির  কোন সন্তান না হওয়ায় দেড় বছর আগে চিকিৎসকের পরামর্শ নিতে আসেন। চিকিৎসায় তিন মাসেই এই গৃহবধূর বাচ্চা ধারন  করেন। সোমবার সিজারের মাধ্যমে তার দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তান হয়। তারা সবাই ভালো রয়েছে। বাচ্চাদের আলাদা আলাদা ফুল ছিলো, চারটা বাচ্চাই একই রকমের ওজন নিয়ে জন্মেছে।