দোষীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দোষীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।’ বুধবার রাতে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

মন্ত্রী আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এভাবে ঘটনা ঘটানোর সাহস.... বিশ্বাস হচ্ছে না। তারপরেও দেখা যাক... সবকিছু এখন কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। উদ্ধার করবো প্রকৃত ঘটনা কি।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কুমিল্লার ঘটনা.... আমার মনে হয় কেউ ‘সাবোটেজ’ করে করেছে কিনা, এটা দেখার বিষয়।’