ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রমের সামনে মানববন্ধন
দেশের বিভিন্নস্থানে মন্দির, হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনসহ হত্যা বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে
ময়মনসিংহ প্রতিনিধি: দেশের বিভিন্নস্থানে মন্দির, হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনসহ হত্যা বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
নগরীর রামকৃষ্ণ মিশনের সামনে আজ শুক্রবার সকালে হিন্দু ধর্মালম্বী কয়েকটি সংগঠন এই কর্মসুচী পালন করেছে। মানববন্ধনে রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী ভক্তি প্রদানন্দ, দূর্গাবাড়ি মন্দিরের আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভার সাধারণ সম্পাদক শংকর সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিকাশ রায়, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন দে ও সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট,সহ হিন্দু ধর্মালম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন একটি জনসেবা মুলক ধর্মীয় প্রতিষ্ঠান,যার মূল ভাব হল,শিবজ্ঞানে জীব সেবা অর্থ‘‘ বহুরূপে সন্মুখে তোমার ছাড়ি কোথা খুজছি ঈশ্বর,জীবে প্রেম করে যেই জনসেইজন সেবিছে ঈশ্বর’’ স্বামী বিবেকানন্দের এ বাণীর ভাবধারায়পরিচালিত এই প্রতিষ্ঠান এদেশে তথা সারাবিশ্বে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষেদাতব্যচিকিৎসা সেবা শিক্ষা নৈতিকতা দুর্যোগকালীন এাণ-পুনর্বাসনাদি কাজ করে যাচ্ছে সেই ব্রিটিশ আমল থেকে।
এই প্রতিষ্ঠানটি প্রতিদিন শ’খানেক মুসলমান হিন্দু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্ট্রানাদি ধর্মের সামপ্রদায়িক সম্প্রীতি ও সমন্বয়ের বন্ধন সুদৃঢ় আছে। মানবন্ধনে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের দৃঢ়ভিত্তিগড়তে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।