‘হারেজ আলী ফাউন্ডেশন’র উদ্বোধন ও মেধাবৃত্তি প্রদান

‘হারেজ আলী ফাউন্ডেশন’র উদ্বোধন ও মেধাবৃত্তি প্রদান

‘হারেজ আলী ফাউন্ডেশন’র উদ্বোধন ও মেধাবৃত্তি প্রদান

পাবনার টেবুনিয়ায় ‘হারেজ আলী ফাউন্ডেশন’র উদ্বোধন ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। শনিবার পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় অবস্থিত ‘হারেজ আলী ফাউন্ডেশন’র উদ্বোধন ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে

ফাউন্ডেশনের আহ্বায়ক আফজাল হোসাইন’র সভাপতিত্বে ও দেওয়ান মাজহারুল ইসলাম মুন্নুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

এছাড়া অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি জয়নাল আবেদন, টেবুনিয়া ওয়াছিম পাঠশালা ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসান জিন্দান, হারেজ আলী ফাউন্ডেশনের সদস্য সচিব পারভেজ কবির, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, শামসুল হুদা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ইমান আলী হাসান, কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ও নাট্যকার এইচকেএম আবু বকর সিদ্দিক, আটঘরিয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক বাবুল আক্তার, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি,  জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, মালিগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ, বাহরাইন স্ট্রেট আওয়ামীলীগের সহ সভাপতি হায়াত উল্লাহ মল্লিক, টেবুনিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি জহুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

অনুষ্ঠানে ১৬ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা ও ১ টি করে ব্যাগ এবং ফাউন্ডেশনের স্মরণিকা উপহার দেয়া হয়।

প্রসঙ্গত, হারেজ আলী পাবনা সদর উপজেলার টেবুনিয়া ওয়াছিম পাঠশালায় ১৯৬৭ সালের ১৫ ফেব্রুয়ারী থেকে ২০০২ সালের ৩০ জুন পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। মরহুম হারেজ আলীর ৬ সন্তানের মধ্যে ৪ মেয়ে ২ ছেলেই স্বয়ংসম্পূর্ণ।১৪ অক্টোর ২০২০ তিনি মারা যান। তার স্মৃতি ধরে রাখতে তারই ছাত্রদের উদ্যোগে এই ফাউন্ডেশন গঠন করা হয়েছে।