নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ

নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ

ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিএনপির পূর্বঘোষিত মিছিলের যে কর্মসূচি ছিল তা পণ্ড হয়ে যায়।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ হয়।

সকাল সাড়ে ১০টায় মিছিল শুরু হওয়ার কথা ছিল। সকাল ৯টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন। পরে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়ে দলটির সিনিয়র নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় বিএনপির একাধিক নেতা গ্রেফতার ও আহত হয়েছেন