রাজশাহী মেডিকেল আরও দুজনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, গত একদিনে রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ২ জন রোগী মারা গেছেন।
এদিকে, ১০৪ শয্যার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৮ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৪৫ জন।