১৬ তম NTRCA পরীক্ষায় আইসিটি বিষয়ে প্রথম হলেন কুবি শিক্ষার্থী
১৬ তম NTRCA পরীক্ষায় আইসিটি বিষয়ে প্রথম হলেন কুবি শিক্ষার্থী
১৬তম NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আইসিটি বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে মেধা তালিকায় সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সানাউল্লাহ মির্জা। তিনি বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের আইসিটি বিভাগের শিক্ষার্থী। সানাউল্লাহ মির্জার সাথে কথা বলে জানা যায়- '১৫ তম NTRCA পরীক্ষা দেওয়ার পর লিখিত পরীক্ষায় তার ফেল আসে। কিছুটা হতাশ হওয়ার পর নিজেকে গুছিয়ে নিয়েছেন আরো প্রস্তুতির মাধ্যমে।
লিখিত পরীক্ষায় অকৃতকার্যের দরুন একটা জেদ আসে নিজের মধ্যে। নিজেকে প্রস্তুত করে নিয়েছেন সামনের পরীক্ষার জন্য। আগ্রহ নিয়ে পড়াশোনা করেছেন নিয়মিত। পরবর্তীতে ১৬ তম NTRCA পরীক্ষা দিলাম। নিজেকে যাচাই করার এই সুযোগ। তিনি বলেন- 'পরীক্ষা শেষ হওয়ার পর মনে মধ্যে একটা ভাল লাগা কাজ করে কারণ পরীক্ষা অনেক ভাল হয়।
পরীক্ষার সময় আমি দ্যা পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রভাষক হিসেবে ছিলাম এখনো আছি। পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের চাপ পাশাপাশি নিজেকে গুছিয়ে নেওয়া একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল তবুও নিজেকে গুছিয়ে নিতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের ক্লাসের ফাঁকে ফাঁকে নিজেকে গুছিয়ে নিয়েছি সরকারি চাকরির জন্য। গতবারে লিখিত পরীক্ষায় খারাপ হওয়ার পর পরবর্তী লিখিত পরীক্ষার জন্য নিজকে প্রস্তুত করি। এবং গুছিয়ে উত্তর লিখার চেষ্টা করি।
আলহামদুলিল্লাহ, সবমিলিয়ে সর্বশেষ এমন ফলাফল পাওয়ার পর একটা উচ্ছ্বাস এবং আনন্দ কাজ করতেছে নিজের মধ্যে। এই পথে সবসময় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে আমার বাবা-মা। ওনাদের দোয়া এবং অনুপ্রেরণায় আমার সাফল্য। ' বর্তমানে তিনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়- দ্যা পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রভাষক হিসেবে শিক্ষকতা করছেন।