যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার 'খ' সার্কেলে সাড়ে তিন বছরের শিশুকে তলব করায় সংবাদ সম্মেলন
যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার 'খ' সার্কেলে সাড়ে তিন বছরের শিশুকে তলব করায় সংবাদ সম্মেলন
কুষ্টিয়ার কুমারখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন মামলার তিনজন সাক্ষী বাদ দিয়ে বাদীর সাড়ে তিন বছরের শিশুকে সাক্ষী করে যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার 'খ' সার্কেল অফিসে তলবের প্রতিবাদে শিশুর মা সাবরিনা কবির সেতু সংবাদ সম্মেলন করেছেন। রোববার সন্ধায় কাঙাল হরিনাথ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শিশুর মা সাবরিনা কবির সেতু তার লিখিত বক্তব্যর মাধ্যমে জানান, শৈলকুপা থানার কীর্ত্তি নগর গ্রামের আব্দুর শুকুরের ছেলে সাব ইন্সপেক্টর উজ্জল হোসেনের সাথে বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে নির্যাতন করার কারনে সে মামলা করে। মামলায় তিনজন সাক্ষীর নাম বাদ দিয়ে তার সাড়ে তিন বছরের শিশুকে যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার 'খ' সার্কেল কার্যালয়ে তলব করায় তিনি সংবাদ সম্মেলন করেছেন।
এ বিষয়ে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ('খ' সার্কেল) মুকিত সরকার জানান, আদালতে শিশু ও নারী নির্যাতন দমন আইনে যে মামলা করেছে স্বাক্ষীর কলামে জিনাত আরা বিনীর নাম দেয়া আছে যে কারণে তাই তার নামে নোটিশ করা হয়েছে। জিনাত আরা বিনীর বয়স কতো সেটা আমাদের জানা নেই।