কক্সবাজারে ১৮২ বোতল ফেন্সিডিলসহ আটক ২

কক্সবাজারে ১৮২ বোতল ফেন্সিডিলসহ আটক ২

ছবি : সংগৃহীত

কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে জব্দ করা হয়েছে ১৮২ বোতল ফেন্সিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে  র‌্যাব।

বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সাদিপুর ইউনিয়নের নানাকী অলিপুর বাজার এলাকার মো. কামরুজ্জামানের ছেলে মো. শহিদ (২৭) ও সানাউল্লাহর ছেলে মো. ইসমাইল (৩৪)।

র‌্যাব-১৫'র সিনিয়র সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়য়ে ,মধ্যরাতে চট্টগ্রাম থেকে বিপুল মাদকের চালান কক্সবাজার আনা হচ্ছে। এর প্রেক্ষিতে লিংক রোড এলাকায় চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। এক পর্যায়ে কাভার্ডভ্যান থেকে ১৮২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। আটক করা হয় দুই জনকে।

আটক দুই জনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।