করোনায় মৃত্যু ছাড়াল ৫১ লাখ ৭৪ হাজার
বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৪ হাজার ৬৯৫ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৪ লাখ ৪১ হাজার ২৭৭ জন।
করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব। তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বিশ্বের সবকিছু। তবে আবারও বাড়তে শুরু করেছে করোনা শনাক্তের হারও। গত কয়েকদিন আক্রান্ত-মৃত্যুর সংখ্যা প্রায়ই ওঠানামা করছে।
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৪ হাজার ৬৯৫ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৪ লাখ ৪১ হাজার ২৭৭ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ৪০১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৭৪ হাজার ১৯৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৩৮ লাখ ৩০ হাজার ৭৭৫ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার ১৫ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৯৪ হাজার ৩১০ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৫ লাখ ১৮ হাজার ৯০১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৯১১ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২০ লাখ ১৭ হাজার ২৭৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ৭২২ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৯৮ লাখ ৮৯ হাজার ৯২৬ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪৩ হাজার ৯৭২ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ৬৬ হাজার ৮৩৯ জন। মারা গেছেন ২ লাখ ৬৫ হাজার ৩৩৬ জন।
আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং জার্মানি দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩১তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।