হাসপাতালে ওবায়দুল কাদের

হাসপাতালে ওবায়দুল কাদের

হাসপাতালে ওবায়দুল কাদের

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।

বছর তিনেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। সে সময় তাকে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করোনো হয়েছিল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। প্রায় এক মাস সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।তবে এবার তিনি কী ধরনের অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তা এখনো জানা যায়নি।