বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় স্থান : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় স্থান : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় স্থান : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত উপযোগী ও আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিনিয়োগবান্ধব নীতির ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এ অঞ্চলের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।’

তুরস্কের আঙ্কারায় ‘দি ইকনমিক পলিসি রিসার্চ ফাউন্ডেশন অব টার্কি- টেপাভ’ আয়োজিত ‘বাংলাদেশ-তুরস্ক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক’ শিরোনামের গোল টেবিল আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন এবং গত এক দশকে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে ড. মোমেন বলেন, বর্তমান বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা ও পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তুরস্কসহ যেকোনো দেশ বাংলাদেশে বিনিয়োগের এই লাভজনক সুযোগ গ্রহণ করে বাংলাদেশের অব্যাহত উন্নয়নের অংশীদার হতে পারে।

আলোচনায় জলবায়ু পরিবর্তন, অভিবাসন, রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ-তুর্কি সম্পর্ক, বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন এবং বাংলাদেশ ও তুর্কির মধ্যে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে টেপাভ-এর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এসময় উপস্থিত ছিলেন।গোলটেবিল আলোচনায় অন্যান্যের মধ্যে টেপাভ-এর প্রতিষ্ঠাতা পরিচালক গুভেন স্যাক, টেপাভ-এর পলিসি এনালিস্ট মুরাত কেনানোগ্লু প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি