মাদকবিরোধী অভিযানে আটক ৫৩
প্রতীকী ছবি
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে ২৬ হাজার ৩৮৭টি ইয়াবা, ১৮৯.৫ গ্রাম (৪৫ পুরিয়া) হেরোইন, ২ কেজি ৩৫০ গ্রাম (৪৫ পুরিয়া) গাঁজা, ৬০ বোতল ফেনসিডিল ও ১১৫টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
আটককৃতদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।