কুষ্টিয়ার চর মিলপাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার চর মিলপাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার চর মিলপাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা-ছবি: নিউজজোন বিডি

কুষ্টিয়া তিনিধি:কুষ্টিয়ার চর মিলপাড়া এলাকায় সবুজ হাসান (১৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে স্থানীয়রা চর মিলাপাড়া এলাকার শ্বশান ঘাটের পাশে সবুজের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে কুষ্টিয়া মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত সবুজ হাসান পূর্ব মিলপাড়া এলাকার হায়দার আলির ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, ধারনা করা হচ্ছে প্রেম ঘটিত কারনে রাতের কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে সবুজ হাসানকে হত্যা করা হয়েছে। কে বা কারা কি কারনে এই হত্যাকান্ড ঘটিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহত সবুজের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।