দেশে ৮৯২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩
দেশে ৮৯২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩
গত ২৪ ঘণ্টায় দেশে ৮৯২ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে মৃত্যু হয়েছে ৩ জনের। এর চেয়ে বেশি রোগী এক দিনে শনাক্ত হয়েছিল সর্বশেষ ২৯শে সেপ্টেম্বর। সেদিন ১১৭৮ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৯০ জন। মঙ্গলবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯১ শতাংশ; বুধবার তা বেড়ে ৪ দশমিক ২০ শতাংশ হয়েছে।
গত একদিনে শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৭৩৯ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৮২ শতাংশের বেশি। দেশের ২৯টি জেলায় একদিনে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।