ইবির জিয়া হলে প্রীতি বিতর্ক ও নতুন কমিটি

ইবির জিয়া হলে প্রীতি বিতর্ক ও নতুন কমিটি

ছবি- নিউজজোন বিডি

ইবি প্রতিনিধি : 'শাণিত যুক্তিই হোক মুক্তির হাতিয়ার' শ্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে আন্তঃব্লক প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় হলের টিভি রুমে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। এছাড়া পরে হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত হয় এবং বিদায়ী সদস্যদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

জানা যায়, 'এই সংসদ মনে করে যে, পরিবেশ সংকট মোকাবেলায় বৈশ্বিক জলবায়ু সম্মেলনসমূহ নিছক আনুষ্ঠানিকতার' প্রস্তাবের পক্ষে উপর সরকারি দল হিসেবে উত্তর ব্লক এবং বিপক্ষে বিরোধী দল হিসেবে দক্ষিণ ব্লক বিতর্কে অংশ নেয়। 

বিতর্কে প্রধানমন্ত্রী হিসেবে সরকারি দলের নেতৃত্ব দেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহাব উদ্দিন ওয়াসিম। এ ছাড়া মন্ত্রী হিসেবে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবু বকর এবং সরকার দলীয় সাংসদ হিসেবে ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী তানজিম নিলয় বিতর্কে অংশ নেন।

এ দিকে, বিরোধী দলীয় নেতা হিসেবে দলের নেতৃত্ব দেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহান সাদিক। এছাড়া বিরোধী দলীয় উপনেতা হিসেবে ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শাকিল আহমেদ এবং বিরোধী দলীয় সাংসদ হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তামিম আদনান বিতর্ক করেন। 

বিতর্কে অতিথি ও বিচারক ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল, হলের আবাসিক শিক্ষক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শামিম হোসাইন এবং একই বিভাগের বিভাগের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম। স্পিকার হিসেবে বিতর্ক পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী সদস্য রাফসান বুলবুল।

এ ছাড়াও ইবি প্রেস ক্লাবের সভাপতি সরকার মাসুম, বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আহবায়ক রুমি নোমান, ইবি সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অনি আতিকুর রহমান, জিয়া হল ডিবেটিং সোসাইটির বিদায়ী সভাপতি রায়হান বাদশা রিপন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় আবিভিন্ন হল ডিবেটিং সোসাইটির নেতৃবৃন্দ ও হলের আবাসিক ছাত্ররা উপস্থিত ছিলেন। 

বিতর্কে সরকারি দল উত্তর ব্লক প্রস্তবের পক্ষে এবং বিরোধী দল দক্ষিণ ব্লক বিপক্ষে নিজেদের যুক্তিতর্ক ও তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। এতে বিচারকদের পর্যবেক্ষণে বেশি নম্বর পেয়ে বিরোধী দল দক্ষিণ ব্লক জয়লাভ করে। পরে অতিথিরা বিজয়ী দল ও বিতর্কে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়াও হলটির বিদায়ী সসদ্যদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী সদস্য  আবু হুরাইরা অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

শেষে হল ডিবেটিং সোসাইটির নতুন বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি হিসেবে লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহান সাদিক সভাপতি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে তামিম আদনান সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। 

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাহাব উদ্দিন ওয়াসিম, মুতাসিম বিল্লাহ পাপ্পু, মোস্তফা কামাল সরকার, সাংগঠনিক সম্পাদক আবু বকর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সনজয় সরকার,  প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ, অনুষ্ঠান ও কর্মশালা বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, বিতর্ক গবেষণা সম্পাদক তানজিম নিলয়, পাঠাগার সম্পাদক মিনহাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রকি ইসলাম এবং ক্রীড়া সম্পাদক ওবাইদুল ইসলাম আনাস।