পাবনায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
পাবনায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
পাবনায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর। পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বাণিজ্যিক কেন্দ্র টেবুনিয়ায় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত মোটর সাইকেল আরোহী যুবক আরজু খান পাবনা সদর উপজেলার গাছপাড়া গ্রামের মোহাম্মদ মধু খানের ছেলে।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার সান্যাল এ তথ্য নিশ্চিত করে বলেন,‘পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া বাজারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।