পাবনায় জেলখানায় কয়েদীর মৃত্যু

পাবনায় জেলখানায় কয়েদীর মৃত্যু

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি:পাবনায় হাতেম আলী প্রামাণিক(৬০) নামের এক কয়েদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মারা গেছেন।

মৃত হাতেম আলী পাবনার সুজানগরের মুন্তাজ প্রামাণিকের ছেলে।

পাবনা জেলা কারাগারের তত্ত্বাধয়ক শাহ আলম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ৩ দিন আগে সুজানগরের একটি হত্যা মামলার আসামী হাতেম আলী কারাগারে আসেন। মঙ্গলবার সকালে তিনি অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে পাবনা আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।