করোনায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৯২৯
করোনায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৯২৯
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৮৮৭ জনে।নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯২৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৭৪৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ২৩ হাজার ৩১ জন। দৈনিক শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ১৩ দশমিক ৭৭ শতাংশ।গত ২৪ ঘণ্টায় ১২৭৫৭ জন এবং এখন পর্যন্ত ১৭ লাখ ১৬ হাজার ৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।