যশোরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

যশোরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

প্রতীকী ছবি

যশোর প্রতিনিধি: যশোরে প্রতিপক্ষের হামলায় ইয়াছিন আরাফাত ওরফে হুজুর ইয়াসিন নামে এক যুবক খুন হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন জানান,আজ রাত প্রায় সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার ব্রাদার্স ক্লাবের ভেতর অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে। পরে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকান্ডের সঠিক কারন জানা যায়নি। তবে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত  শুরু করা হয়েছে বলে তিনি আরও জানান।তার নামে হত্যা ,অস্ত্র,বিষ্ফোরক সহ বিভিন্ন ধরনের ১১ টি মামলা আছে।

নিহতের স্বজনরা জানান, যুবলীগের রাজনীতির সাথে জড়িত ইয়াসিন সন্ধ্যার পর বাড়ির পাশে ব্রাদার্স ক্লাবে বসে বন্ধুদের সাথেখেলা করছিল। এসময় মাঙ্কি টুপি পড়া ১০/১২জন সন্ত্রাসী ধারালো অস্ত্র সহ ক্লাবে প্রবেশ করে ইয়াসিনকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে। জখম অবস্থায় ক্লাবের বাইরে বের হলে হামলাকারী ফের তাকে কুপিয়ে জখম করে পালিয় যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রীর দাবি অন্যায়ের পথ ছেড়ে ভালো হওয়ায় তাকে খুন হতে হয়েছে।

 

এ ইয়াসিন আরাফাত যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার মনিরুজ্জামানের ছেলে।লাশ সদর হাসপাতাল মর্গে আছে।