রাজধানীতে ফার্নিচারের দোকানে আগুনন

রাজধানীতে ফার্নিচারের দোকানে আগুনন

প্রতীকী ছবি

রাজধানীর উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানে লাগা আগুন লেগেছে। ফায়র সার্ভিসের চারটি ইউনিটের এক ঘন্টা চেষ্টায় দুপুর ১২টা ৫০ মিনিটে আগুন  নিয়ন্ত্রণে আসে।

এর আগে বেলা ১১টা ৫৫ মিনিটে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বেলা ১১টা ৫৫ মিনিটে উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পেয়েছি। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের চারটি ইউনিট কাজ করে। তাদের চেষ্টায় দুপুর ১২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান খালেদা ইয়াসমিন।