মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৬
প্রতীকি ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সাত হাজার ৩৭২ পিস ইয়াবা, ১৪৫ গ্রাম হেরোইন, ৯১ কেজি ৪৮০ গ্রাম গাঁজা, পাঁচ হাজার লিটার ফেনসিডিল ও ১৬ হাজার ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৮টি মামলা হয়েছে।