তাপমাত্রা বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের

তাপমাত্রা বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের

আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগর এবং এর আশেপাশে এলাকায় গভীর নিম্নচাপ থাকায় আকাশে মেঘের সঙ্গে দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৫ মার্চ) আবাহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা যায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটা গভীর নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপটার অবস্থান শ্রীলঙ্কার কাছাকাছি এবং এটার মুভমেন্ট আছে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে। এর প্রভাবে আমাদের আকাশে কিছু মেঘ থাকবে। সাগরে নিম্নচাপ থাকলে গরমের অনুভূতি বাড়বে। তবে গরমের অনুভূতি বাড়লেও বৃষ্টির কোনো সম্ভবনা নেই।