সিরিয়ায় সামরিক বাসে হামলা, ১৩ সেনা নিহত

সিরিয়ায় সামরিক বাসে হামলা, ১৩ সেনা নিহত

ছবি: সংগৃহীত

সিরিয়ার পালমিরা শহরের কাছে মফস্বল এলাকায় সন্ত্রাসী হামলায় ১৩ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন সেনা।

স্থানীয় সময় রবিবার দুপুরে সামরিক বাসে সন্ত্রাসী হামলায় এ ঘটনা ঘটে। 

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য নিশ্চিত করেছে। তবে হামলার বিস্তারিত বিবরণ ও ধরন সম্পর্কে জানানো হয়নি।