যথাযথ মর্যাদায় পাবনায় ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপিত

যথাযথ মর্যাদায় পাবনায় ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপিত

যথাযথ মর্যাদায় পাবনায় ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পাবনায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় পাবনা জেলা প্রশাসন, জেলা পরিষদ,পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা পৌরসভা, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা মেডিকেল কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, গণপূর্ত, সড়ক ও জনপথ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশলী, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং  শ্রেণি-পেশার মানুষ পাবনা জেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুর্ষ্পর্ঘ অর্পন করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরুস্কার বিতরণএবং আলোচনা সভা আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, ডিডিএলজি মোকলেসুর রহমান, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত জেলা আফরোজা আকতার, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম, সদর ইউএনও তাহমিনা আকতার রেইনা   প্রমুখ। বিকেলে রশিদ হলে পূরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

দলীয় কাযালয়ে জেলা আওয়ামীলীগ সকালে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি  মোহামামদ রেজাউল রহিম লালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাবনা পৌরসভা নানা কর্মসূচি পালন করে। বিকেলে স্বাধীনতা চত্তরে পৌর মেয়র শরীয় উদ্দিন প্রধান এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা ইদ্রিস বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা আলী জব্বার প্রমুখ।