শান্তি আলোচনার ডাক দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

শান্তি আলোচনার ডাক দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

শান্তি আলোচনার ডাক দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনের পরিস্থিতিকে “দুর্ভাবনার” বলে বর্ণনা করে 'সর্বোচ্চ সংযমের' আহ্বান জানিয়েছেন।মি. শি আজ ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সাথে এক ভার্চুয়াল বৈঠক করার সময় এ কথা বলেন।

চীনা প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যেকার শান্তি আলোচনাকে তিন দেশেরই সমর্থন দেয়া উচিত, এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তার ওপর অগ্রাধিকার দিতে হবে।

রাশিয়া হয়তো ইরপিনে যুদ্ধের নিয়ম লংঘন করেছে : হিউম্যান রাইটস ওয়াচ

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক বিশ্লেষণে আভাস পাওয়া যাচ্ছে যে কিয়েভের পশ্চিমে ইরপিনে রাশিয়ার গোলাবর্ষণের সময় যুদ্ধের নিয়ম লংঘিত হয়েছে।মার্চ মাসের ৬ তারিখে কয়েক ঘন্টা ধরে রুশ বাহিনী এমন একটি রাস্তার মোড়ে গোলাবর্ষণ করে - যা শত শত বেসামরিক লোক ওই এলাকা ছেড়ে পালানোর জন্য ব্যবহার করছিল।

হিউম্যান রাইটস ওয়াচের বিশ্লেষণে বলা হয়, ওই আক্রমণে অন্তত আট জন বেসামরিক লোক নিহত হয় এবং যেভাবে সেখানে বারবার আক্রমণ চালানো হয়েছে তাতে আভাস পাওয়া যায় যে রুশ সৈন্যরা আন্তর্জাতিক মানবিক আইন লংঘন করেছে।

সূত্র : বিবিসি