কিয়েভের উত্তর ও উত্তর-পশ্চিমে তীব্র লড়াই চলছে

কিয়েভের উত্তর ও উত্তর-পশ্চিমে তীব্র লড়াই চলছে

কিয়েভের উত্তর ও উত্তর-পশ্চিমে তীব্র লড়াই চলছে

ইউক্রেনে রাজধানী কিয়েভের উত্তর ও উত্তর পশ্চিমদিকে রুশ বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে সেখানে প্রচণ্ড লড়াই চলছে।বিবিসির একজন সংবাদদাতা জানাচ্ছেন, বিশেষ করে পশ্চিম দিকে তীব্র লড়াই হচ্ছে।

সেখানে ইউক্রেনের চেকপয়েন্টগুলোর ওপর অব্যাহতভাবে মর্টারের গোলাবর্ষণ হচ্ছে, তবে ইউক্রেনের সৈন্যরা বলছে তারা তাদের অবস্থান ধরে রেখেছে এবং রুশ অগ্রাভিযান ঠেকিয়ে দিচ্ছে ।

ইউক্রেনের পার্লামেন্টের একজন সদস্য ইনা সোভসান বিবিসিকে বলেন, রুশরা উল্লেখযোগ্য কোন অগ্রগতি ঘটাতে হিমশিম থাচ্ছে।ইউক্রেনের কর্তৃপক্ষ আরো বলছে, সংঘাতে এ পর্যন্ত ৫২টি শিশু নিহত হয়েছে।

সূত্র : বিবিসি