করোনায় আজও মৃত্যুহীন বাংলাদেশ

করোনায় আজও  মৃত্যুহীন বাংলাদেশ

করোনায় আজও মৃত্যুহীন বাংলাদেশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আজও কারো মৃত্যু হয়নি। ফলে টানা দুই দিন করোনায় মৃত্যুশূন্য পার করল বাংলাদেশ। এর আগে ৯৬ দিন পর মঙ্গলবার করোনায় মৃত্যুশূন্য দিন দেখে বাংলাদেশ।ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১১২ জনও থাকল।

তবে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৮২ জনের শরীরে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জন।করোনাভাইরাস নিয়ে বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে মঙ্গলবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২১৭ জনের শরীরে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।