পাবনায় আওয়ামীলীগের ৩৩ নেতাকর্মীর নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাবনায় আওয়ামীলীগের ৩৩ নেতাকর্মীর নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাবনায় আওয়ামীলীগের ৩৩ নেতাকর্মীর নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাবনার সুজানগর পৌর কর্মচারী আল আমিন হত্যা মামলায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগের একাংশ।

সোমবার (২১ মার্চ ) দুপরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল ওহাব। বক্তব্যে তিনি বলেন, পারিবারিক শত্রুতা ও জমি নিয়ে বিরোধের জেরে গত ১৩ মার্চ পৌরসভার কর্মচারী আল আমিনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

 কিন্তু এ হত্যাকান্ডকে ভিন্নখাতে নিতে নিজের গ্রুপকে শক্তিশালী করতে সুজানগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের প্ররোচনায় সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল ওহাবের লোকের ৩৩ জন আ.লীগের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সন্মেলনে জানান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল ওহাব।

তিনি প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে সু-বিচারের প্রার্থনা করেন, সেইসাথে নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার মিথ্যা বানোয়াট মামলা দেয়ায় দলের শৃঙ্খলা নষ্ট করায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে দুলাই ইউনিয়নের চেয়ারম্যান ও  সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান সিরাজসহ সুজানগর উপজেলা আওয়ামীলীগের একাংশের নেতা কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।