পাবনায় কাজাখস্তানের নাগরিক খুন

পাবনায় কাজাখস্তানের নাগরিক খুন

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রিনসিটিতে ছুরিকাঘাতে এক কাজাখস্তানের নাগরিক খুন হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে গ্রিনসিটির ৬ নম্বর ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে। নিহতের নাম ভ্লাদিমির শভেটস (৫২)। তিনি কাজাখস্তানের নাগরিক। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে ঘটনায় জড়িত সন্দেহে তিন বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য ঈশ্বরদী থানায় নিয়ে গেছে পুলিশ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।