রমজানে সরকারবিরোধী ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করতে চায় বিএনপি

রমজানে সরকারবিরোধী ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করতে চায় বিএনপি

প্রতীকি ছবি

আসন্ন রমজান মাসে রাজনৈতিক ও সাংগঠনিক দুইটি লক্ষ্য নির্ধারণ করে তা আরো এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। লক্ষ্য দু’টি হলো ‘সরকারবিরোধী ঐক্য’ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং সংগঠনকে শক্তিশালী করা। প্রধানত ইফতার মাহফিল কার্যক্রমের মধ্য দিয়ে এই লক্ষ্য হাসিলের চেষ্টা করা হবে। থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারবিরোধী ঐক্য গঠনের বিষয়ে সম্প্রতি ইতিবাচক মতামত দিয়েছেন। নিরপেক্ষ সরকারের দাবিতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে ‘সরকারবিরোধী ঐক্য’ গঠন এই মুহূর্তে বিএনপির অন্যতম এজেন্ডা। এ ক্ষেত্রে ভেবে-চিন্তে এগোচ্ছে তারা। তবে দলটি এ নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চায় না।