পাঞ্জাবে নতুন মুখ্যমন্ত্রী দিলেন ইমরান খান

পাঞ্জাবে নতুন মুখ্যমন্ত্রী দিলেন ইমরান খান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাঞ্জাব প্রদেশে নিজের দলের বর্তমান মুখ্যমন্ত্রীর বদলে নতুন মুখ্যমন্ত্রী মনোনীত করেছেন পিএমএল-কিউ নেতা পারভেজ এলাহিকে। নিজের ক্ষমতাকেন্দ্রিক চলমান সংকট উত্তরণে বড় একটি উন্নয়ন ঘটিয়েছেন।

পিটিআই দলের নেতা পাঞ্জাবের বর্তমান চিফ মিনিস্টার উসমান বুজদার প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র হস্তান্তর করেছেন।

বানি গালায় প্রধানমন্ত্রী ইমরান খান এবং পারভেজ এলাহির মধ্যে সফল আলোচনার পর এই উন্নয়ন ঘটে। প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি পিএমএল-কিউ দলের সমর্থন নিশ্চিত করতেই এই পদক্ষেপ। দীর্ঘ দিন ধরেই দলটি পাঞ্জাবে তাদের নিজ দলের মুখ্যমন্ত্রী চেয়ে আসছিল।

দেশটির তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ফারুক হাবিব সোমবার এ তথ্য জানিয়েছেন।

সূত্র : ডন, দ্য নিউজ