মাদকবিরোধী অভিযানে ৪৬ জন আটক

মাদকবিরোধী অভিযানে ৪৬ জন আটক

প্রতীকি ছবি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেন, আটকের সময় তাদের কাছ থেকে ২০১ পিস ইয়াবা, ২১ গ্রাম ৪৮ পুরিয়া হেরোইন, ৬৩ কেজি ৬৬৪ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।