প্রধানমন্ত্রীর নির্দেশে নিহত কলেজছাত্রী সামিয়ার পরিবারের পাশে তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
রাজধানীর শাহজাহানপুরে ২৪ মার্চ রাতে দুর্বৃত্তের গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতির শান্তিবাগের বাসায় গিয়ে তার মা-বাবাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৩০ মার্চ) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে সঙ্গে নিয়ে প্রীতির বাসায় যান হাছান মাহমুদ।
প্রীতির বাবা জামাল উদ্দিন, মা হোসনে আরা ও এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই সোহায়েব সামির সঙ্গে একান্তে কথা বলেন তারা। এসময় অশ্রুসিক্ত সামিকে বুকে জড়িয়ে ধরে রাখেন তথ্যমন্ত্রী।
পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতির মৃত্যু এত দুঃখজনক ও বেদনাদায়ক যে মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং আমরা তাদের পাশে আছি সেটা জানানোর জন্যই আমাদের পাঠিয়েছেন।’