রাজধানীতে অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৭

রাজধানীতে অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৭

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে এক হাজার ৫৫৪ পিস ইয়াবা, ৮০ গ্রাম ১১১ পুরিয়া হেরোইন, ৫৪ কেজি ৪৪৫ গ্রাম গাঁজা ও ৬০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।