পাতানোর ম্যাচের অভিযোগ তুলে কোচের পদত্যাগ
ছবি: সংগৃহীত
জাতীয় দলের সাবেক স্ট্রাইকার সাইফুর রহমান (মনি) চ্যাম্পিয়নশিপ লিগে আজমপুর ফুটবল ক্লাব উত্তরার কোচের দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু দলের মধ্যে অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলে গত ২৭ মার্চ কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সাইফুর। ক্লাবটির ম্যানেজার জালাল আহমেদও একই অভিযোগ তুলে সরে দাঁড়িয়েছেন।
এই মৌসুমে আজমপুরকে সরাসরি চ্যাম্পিয়নশিপ লিগে খেলার সুযোগ দিয়েছে বাফুফে। আজমপুরের কোচ ও এক কর্মকর্তা তাঁদের পদত্যাগের বিষয়টি বাফুফেকে অলাদা চিঠি দিয়ে জানিয়েছেন। তবে চিঠির ভাষা একই।