বিশ্বের প্রায় শতভাগ মানুষ দূষিত বায়ুতে শ্বাস নেন : ডব্লিউএইচও

বিশ্বের প্রায় শতভাগ মানুষ দূষিত বায়ুতে শ্বাস নেন : ডব্লিউএইচও

ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, বিশ্বের প্রায় ৯৯ শতাংশ মানুষই অত্যন্ত দূষিত বায়ুতে শ্বাস নেন। সোমবার সংস্থাটির এক প্রতিবেদনে প্রত্যেক বছর দূষিত বায়ুর কারণে বিশ্বে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটছে বলেও জানানো হয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থার নতুন তথ্যে দেখা গেছে, বিশ্বের প্রত্যেক প্রান্তেই মানুষ বায়ু দূষণ মোকাবিলা করছে। তবে দরিদ্র দেশগুলোতে এই সমস্যা আরও প্রকট।

সংস্থাটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যবিষয়ক পরিচালক মারিয়া নেইরা সাংবাদিকদের বলেছেন, বিশ্বের জনসংখ্যার প্রায় ১০০ ভাগই এখন এমন বায়ুতে শ্বাস নিচ্ছেন; যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত বায়ুমানের চেয়েও খারাপ।