ধলেশ্বরী নদী থেকে ২ তরুণের লাশ উদ্ধার

ধলেশ্বরী নদী থেকে ২ তরুণের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদী থেকে দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নয়াওগাঁ এলাকায় নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, আলমগীর হোসেন (১৮) ও রিয়াম (১৭)।

মুক্তারপুর নৌ-ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে এ সংবাদ পেয়ে আজ বুধবার সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই।

তিনি আরও বলেন, মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।