বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৮

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৮

ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে  অন্তত ৮ জন হয়েছে। আহতের মধ্যে দুজন গুরুতর। আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার নয়মাইল স্ট্যান্ডে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাস ও ট্রাকের চালকসহ অন্তত ৮ জন আহত হয়।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আহতদেরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।