লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে

লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা

রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শুক্রবার দুপুর ১২টার পর শহীদ নগর বউ বাজারের প্লাস্টিক কারখানায় এই ঘটনা ঘটে। দুপুর ১টায় ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার  সার্ভিস এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।