করোনায় মৃত্যু ছাড়াল ৬২ লাখ ৪৯ হাজার

করোনায় মৃত্যু ছাড়াল ৬২ লাখ ৪৯ হাজার

বুধবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিন হাজার ৪৪৪ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৪৯ হাজার ৭২ জনে।

করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব।  তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু।  এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিন হাজার ৪৪৪ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৪৯ হাজার ৭২ জনে।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন সাত লাখ ৭৫ হাজার ১৫১ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ কোটি আট লাখ ৭৫ হাজার ১১৮ জন।

অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত লাখ ১৬ হাজার ৭২৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪৬ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ২৫৬ জন।

এর আগে মঙ্গলবার করোনায় মারা গিয়েছিল প্রায় আড়াই হাজার আর আক্রান্ত হয়েছিল পাঁচ লাখেরও বেশি মানুষ।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭১৬ জন। মোট মারা গেছেন ১০ লাখ ১৯ হাজার আটজন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৬৬৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২২ হাজার ৩৭৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৭ লাখ আট হাজার ৬১ জন। ছয় লাখ ৬২ হাজার ৯৪১ জন মারা গেছেন।