ওমরাহ আদায়ে মদিনায় শেহজাদ-মিয়াঁদাদ
ওমরাহ আদায়ে মদিনায় শেহজাদ-মিয়াঁদাদ
পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার এ বছর রমজানে পবিত্র ওমরাহ আদায় করেছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন দলটির দুই সময়ের দুই তারকা। একজন কিংবদন্তী ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ও অন্যজন হালের আহমেদ শেহজাদ।
বৃহস্পতিবার নিজেদের সময়ের জনপ্রিয় দুই ক্রিকেটারের দেখা হয় মদিনার মসজিদে নববীতে। সেই মূহূর্তের দুজনের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন শেহজাদ।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পবিত্র শহর মদিনাহ মুনাওওরাহতে লিজেন্ড খেলোয়াড় জাভেদ মিয়াঁদাদের সাথে সাক্ষাৎ।’ একইসাথে শেহজাদ মিয়াঁদাদকে প্রভাবশালী ব্যক্তি ও খেলোয়াড় আখ্যায়িত করেছেন।
বুধবারও আহমেদ শেহজাদ টুইটারে একটি ছবি শেয়ার করেন। তাতে তিনি লিখেন, ‘ভাগ্যবান যে, আল্লাহর রাসূলের রওজায় হাজিরি দেয়ার সৌভাগ্য হলো।’
এ বছর পাকিস্তানের বেশ কয়েকজন বর্তমান ও সাবেক ক্রিকেটার ওমরাহ পালন করলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বাবর আজম, ফখর জামান, শাদাব খান ও ওয়াকার ইউনিস।
সূত্র : ডেইল জং