করোনায় মৃত্যূ ছাড়াল ৬২লাখ ৫৮ হাজার
শনিবার (৩০ এপ্রিল) পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ২৭ লাখ ৩৮ হাজার ৬৯১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৫৮ হাজার ৮২২ জনে।
করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব। তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু। এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৩০ এপ্রিল) পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ২৭ লাখ ৩৮ হাজার ৬৯১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৫৮ হাজার ৮২২ জনে। আর মোট সুস্থ হয়েছেন ৪৬ কোটি ৬৬ লাখ ৬ হাজার ৩১ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩০ লাখ ৩৭ হাজার ৫৯ জন। এ ছাড়া মোট মৃত্যু ১০ লাখ ২০ হাজার ৬৬০ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৯৭৩ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু ৫ লাখ ২৩ হাজার ৭৫৩ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৪ লাখ ৩৩ হাজার ৪২ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬৩ হাজার ৪৮৪।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৮০৩ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৪৫ হাজার ৮৬৯ জন।
পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত ২ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৫৯৭ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৩৫ হাজার ৭৯৪ জন।
আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।