ইসিবির সাথে একমত নন ম্যাকডোনাল্ড

ইসিবির সাথে একমত নন ম্যাকডোনাল্ড

অস্ট্রেলিয়ার প্রধান কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড

লাল ও সাদা বলের জন্য ভিন্ন-ভিন্ন কোচের পরিকল্পনা ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সম্প্রতি এজন্য কোচের বিজ্ঞাপনও দিয়েছে ইসিবি।

তবে ইংল্যান্ডের এমন পরিকল্পনার সাথে মোটেও একমত নন অস্ট্রেলিয়ার প্রধান কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড। তাই ইংল্যান্ডের কোচ হবার কথা চিন্তা করেননি ম্যাকডোনাল্ড।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই এক কোচ থাকা উচিত বলে মনে করছেন  ম্যাকডোনাল্ড।
এসইএনকে দেয়া সাক্ষাৎকারে ম্যাকডোনাল্ড বলেন, ‘না, আমি মনে করি না, সব ফরম্যাটে এক কোচ থাকলে তাতে কোন ঝুঁকি আছে। আমি মনে করি তারা যেভাবে সেট-আপ করতে যাচ্ছে, গঠন করতে যাচ্ছে, সেটা পরিষ্কার। আমি মনে করি তারা একটি বিভক্ত কোচিং প্যানেল করতে যাচ্ছে। আমার মতামত অবশ্য কিছুটা ভিন্ন।’

সূত্র: বাসস