অর্থনীতি
ভারতীয় রুপির সর্বকালীন রেকর্ড পতন
ছবি: সংগৃহীত
ভারতীয় রুপির দামে পতন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার তার পতন সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেছে। বাজার বন্ধ হওয়ার সময় ডলারপিছু রুপির দাম কমে হয় ৭৭ রুপি ৭৩ পয়সা। বুধবার এক ডলারে রুপির দাম ছিল ৭৭ রুপি ৬১ পয়সা। পতন হয় শেয়ার সূচকেরও। ব্যাপক পতনে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের ছয় লাখ ৭১ হাজার কোটি রুপি কার্যত মুছে গেছে।