পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের

পাবনায় বাসের ধাক্কায়  প্রাণ গেল ভ্যান চালকের

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের

পাবনার বেড়া উপজেলায় রোববার (২৯ মে ) সকালে একটি যাত্রীবাহী বাসের এক ভ্যান চালক নিহত ও অপর তিন যাত্রী আহত হয়েছেন। সকাল ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের চাকলা নামক স্থানে স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক বাচ্চু মিয়া(৫০) এর বাড়ি বেড়া উপজেলার চাকলা গ্রামে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দু সরকার জানান, সকাল ৮টার দিকে চাকলা বাস স্ট্যান্ডে রয়েল ডাচ নামের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত ও ভ্যানের তিন যাত্রী আহত হয়।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং বাসটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়।